জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়নের হাবিবপুর বাজারে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের পক্ষে এক বিশাল পথসভা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে আয়োজিত এ পথসভায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে এবং সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক আগ্রহ ও উৎসাহ লক্ষ্য করা যায়।পথসভায় ৫নং ওয়ার্ড জামায়াতের আমীর আবু নাঈদ মোহাম্মদ অলিউল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা জামায়াতের আমীর ও জয়পুরহাট-১ আসনের ১০ দলীয় জোটের সংসদ সদস্য প্রার্থী মোঃ ফজলুর রহমান সাঈদ।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাঁচবিবি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান, উপজেলা জামায়াতের আমীর ডাঃ মোঃ সুজাউল করিম ও উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ আবু সুফিয়ান মুক্তার।এছাড়াও বক্তব্য রাখেন ইউনিয়ন জামায়াতের আমীর আবু ইউসুফ মোহাম্মদ খলিলুর রহমান, ইউনিয়ন সেক্রেটারি ওমর ফারুকসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, সৎ, যোগ্য ও জনবান্ধব নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য আসন্ন নির্বাচনে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের পক্ষে গণজাগরণ সৃষ্টি করতে হবে। তাঁরা সাধারণ মানুষকে ন্যায়বিচার ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।









