কক্সবাজার ৬লাখ ৩০ হাজার ইয়াবা ও ১০কেজি হিরোইনসহ আটক-২।

কক্সবাজার র‍্যাব-১৫ কর্তৃক আয়োজিত ‎২৬জানুয়ারী দুপুরে সংবাদ সম্মেলনে জানানো হয়,গোপন সংবাদের ভিত্তিতে সকাল সাড়ে ৬টায় কক্সবাজার র‍্যাব-১৫ এর একটি চৌকষ আভিযানিক দল গোপন তথ্যের কুখ্যাত মাদক কারবারী মোঃ ইসমাইল ও নজরুল ইসলাম সিন্ডিকেট মাদকের ১টি বিশাল চালানসহ গোপনে কক্সবাজার সদর থানার ২নং ওয়ার্ড উত্তর নুনিয়ার ছড়া প্যারাবন সংলগ্ন সমূদ্রতটে লুকিয়ে রাখার খবরে অভিযান পরিচালনা করে। এসময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করাকালে র‍্যাব সদস্যগণ মাদক ব্যবসায়ের সাথে জড়িত চকরিয়া চরণদ্বীপের মৃত হোসেন আহমেদের পুত্র মোঃ ইসমাইল (৪৩) এবং উখিয়া পালংখালী ইউপির বালুখালী ক্যাংখালীর মৃত সাবের আহমদের পুত্র নজরুল ইসলাম (৪২) কে আটক করা হয়।আটক মাদক কারবারিদের জিজ্ঞাসাবাদে সমুদ্রনতটের বালির নিচে লুকানো ৪টি প্লাস্টিকের বস্তা বের করে দেয়। এতে মোট ৬লাখ৩০হাজার ইয়াবা এবং ১০ কেজি হিরোইন সদৃশ্য মাদকদ্রব্য পাওয়া যায়।এই অভিযানে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন

সর্বশেষ খবর