ব্রেকিং নিউজ
যশোর শ্যামকুড় ইউনিয়নে হাতপাখার গণসংযোগ, প্রচারণায় নতুন গতি

যশোর-৫ (মণিরামপুর) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থীর পক্ষে শ্যামকুড় ইউনিয়নে গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) সকালে শ্যামকুড় ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এই গণসংযোগ চালানো হয়। এ সময় ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করা হয় এবং হাতপাখা প্রতীকে ভোট চেয়ে লিফলেট বিতরণ করা হয়।
গণসংযোগে মণিরামপুর ইসলামী যুব আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে বলেন, ইসলামী আন্দোলন দেশের চলমান দুর্নীতি, দুঃশাসন ও নৈতিক অবক্ষয়ের বিরুদ্ধে জনগণের বিকল্প শক্তি। তারা দাবি করেন, হাতপাখা প্রতীক মানেই ন্যায়ভিত্তিক রাজনীতি ও সুশাসনের অঙ্গীকার।
নেতৃবৃন্দ আরও বলেন, শ্যামকুড়বাসীর স্বতঃস্ফূর্ত সাড়া প্রমাণ করে—আগামী নির্বাচনে হাতপাখার পক্ষে জনসমর্থন দ্রুত বাড়ছে।

সর্বশেষ খবর