যশোর-৫ (মণিরামপুর) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থীর পক্ষে শ্যামকুড় ইউনিয়নে গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৬ জানুয়ারি) সকালে শ্যামকুড় ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এই গণসংযোগ চালানো হয়। এ সময় ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করা হয় এবং হাতপাখা প্রতীকে ভোট চেয়ে লিফলেট বিতরণ করা হয়।গণসংযোগে মণিরামপুর ইসলামী যুব আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে বলেন, ইসলামী আন্দোলন দেশের চলমান দুর্নীতি, দুঃশাসন ও নৈতিক অবক্ষয়ের বিরুদ্ধে জনগণের বিকল্প শক্তি। তারা দাবি করেন, হাতপাখা প্রতীক মানেই ন্যায়ভিত্তিক রাজনীতি ও সুশাসনের অঙ্গীকার।
নেতৃবৃন্দ আরও বলেন, শ্যামকুড়বাসীর স্বতঃস্ফূর্ত সাড়া প্রমাণ করে—আগামী নির্বাচনে হাতপাখার পক্ষে জনসমর্থন দ্রুত বাড়ছে।
ভিউ: 82









