কক্সবাজার সীমান্ত উপজেলা ২৪জানুয়ারি ২০২৬ইং ভোররাতে টেকনাফ পৌরসভার নাইট্যং পাড়ায় জানায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার ও অপরাধ দমনের লক্ষ্যে দায়িত্বপ্রাপ্ত এলাকাসমূহে বাংলাদেশ নৌবাহিনী নিয়মিত অভিযানের ধারাবাহিকতায় টেকনাফে মোতায়নকৃত নৌবাহিনীর একটি কন্টিনজেন্ট গোপন সংবাদের ভিত্তিতে ২৪ জানুয়ারি ২০২৬ইং ভোররাতে টেকনাফ পৌরসভার নাইট্যং পাড়ায় জুনায়েদ ওরফে মুন্না ও তার রোহিঙ্গা সহযোগী হামিদুল্লাহ নিজ বাড়িতে মাদক ও অস্ত্রসহ অবস্থানের প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নৌবাহিনীর বিশেষায়িত আভিযানিক দল তার বাড়িতে অভিযান চালিয়ে নাইট্যং পাড়ার ইসমাঈলের পুত্র মোঃ জুনায়েদ এবং তার সহযোগী রোহিঙ্গা পেটান আলীর পুত্র হামিদুল্লাহকে আটক করা হয়। আটককৃতদের তথ্যের ভিত্তিতে উক্ত বাড়ি এবং জনৈক মোঃ ইউনুসের বাড়ি তল্লাশি করে ৬ কোটি টাকা মূল্যের ১কেজি ২৫০ গ্রাম আইস, ১শ ২৬পিস ইয়াবা, ১টি এক নলা বন্দুক, ২টি ওয়াকি-টকি, ৮টি দেশীয় অস্ত্র এবং ৪৭ রাউন্ড তাঁজা গোলা উদ্ধার করা হয়।আটককৃতদের দেওয়া তথ্যমতে, উল্লিখিত মাদক, অস্ত্র ও গোলা রোহিঙ্গাদের মাধ্যমে বিক্রয়ের উদ্দেশ্যে বাসায় মজুদ করে রাখা হয়েছিলো। অভিযান শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত অস্ত্র ও মাদকসহ আটককৃত ব্যক্তিদের টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।###










