বাগেরহাটের চুলকাটিতে বিএনপি প্রার্থীর নির্বাচনী জনসভা

বাগেরহাট-২ আসনে বিএনপি দলীয় সংসদ সদস্য পদপ্রার্থী ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেনের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) রাতে চুলকাটি প্রেসক্লাব চত্বরে খানপুর ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে এ জনসভা অনুষ্ঠিত হয়। খানপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি খান হাফিজুর রহমানের সভাপতিত্বে ও খানপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ বাবুল ফকিরের সঞ্চালনায় জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী সদস্য শেখ মুজিবুর রহমান, বাগেরহাট জেলা বিএনপি’র সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোজাফ্ফর রহমান আলম, সাবেক জেলা জজ আদালতের বিচারক শেখ জালাল উদ্দিন, জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক খাদেম নিয়ামুল নাছির আলাপ, জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তারিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক সুজাউদ্দিন মোল্লা সুজন, সদর উপজেলার বিএনপি’র সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বুলু, এ্যাডভোকেট এপিপি মো: মনিরুজ্জামান মনি, সদর থানার সাবেক সদস্য সচিব হাবিবুল্লাহ ওয়াহেদ হাবিব, রাখালগাছি ইউনিয়ন বিএনপি’র সভাপতি ফকির আল মামুন টিপু, সাধারণ সম্পাদক খান গোলজার আলী, বিএনপি নেতা শেখ হাসান আল মামুন বাপ্পি প্রমূখ। উক্ত জনসভায় প্রধান অথিতি সংসদ সদস্য পদপ্রার্থী ব্যারিস্টার মো: শেখ জাকির হোসেন বলেন, বাগেরহাট-২ আসনের জনগণ দীর্ঘদিন ধরে উন্নয়ন ও ন্যায়বিচার থেকে বঞ্চিত ছিলো। আমি নির্বাচিত হলে জনগণের অধিকার ফিরিয়ে দিব, কর্মসংস্থান সৃষ্টি এবং এলাকার সার্বিক উন্নয়নে কাজ করব। তিনি সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা ও দোয়া কামনা করে ধানের শীষ প্রতীকে ভোট চান ও শান্তিপূর্ণ গণমুখী কর্মসূচির মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা ও জনসভা অব্যাহত থাকবে এবং প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে গণসংযোগ জোরদার করা হবে। সভায় খানপুর ইউনিয়নের সকল ওয়ার্ডের বিপুল সংখ্যক নারী-পুরুষ ও নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031