
গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন ৪১ নং ওয়ার্ডের উধুর শ্রী শ্রী জগন্নাথ দেবের বিগ্রহ মন্দির প্রাঙ্গনে স্বামী বিবেকানন্দ মন্দির শুভ উদ্বোধন উপলক্ষে শ্রীমদ্ভাগবত গীতা পাঠ ও অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠিত হয়। উক্ত শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির আহবায়ক ও গাজীপুর ০৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী একেএম ফজলুল হক মিলন।স্বর্গীয় রমণী মোহন দাস মহাশয়ের সুযোগ্য সন্তান ,সমাজসেবক ও ধর্মীয় অনুরাগী বাবু অমূল্য চন্দ্র দাস কর্তৃক প্রতিষ্ঠিত স্বামী বিবেকানন্দ মন্দির শুভ উদ্বোধন উপলক্ষে ২৩শে জানুয়ারি রোজ শুক্রবার শ্রীমৎভাগবত গীতা পাঠ অনুষ্ঠিত হয়। শ্রীমদ্ভাগবত গীতা পাঠ করবেন শ্রী শ্রী গীতা সংঘ,উধুর।২৪ শে জানুয়ারি শনিবার শ্রী শ্রী রাধা কৃষ্ণের অষ্টকালীন লীলা কীর্তন পরিবেশন করেন শ্রী চৈতন্য দাস উত্তম, যশোর , শ্রীমতি জয়িতা দাসী, নওগাঁ, শ্রী কিশোর কুমার পাল, গাজীপুর।উক্ত উদ্বোধন অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাবু চিত্তরঞ্জন দাস, সভাপতি, বাউল ঠাকুর আশ্রম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবাইল থানা বিএনপির সম্মানিত সভাপতি আলহাজ্ব মনির হোসেন সিকদার বকুল, পূবাইল থানা বিএনপি'র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন সরকার, গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ উদযাপন ফ্রন্ট গাজীপুর মহানগরের সম্মানিত আহবায়ক বাবু বাপ্পী দে, পূবাইল থানা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন ভূঁইয়া, পূবাইল থানা বিএনপির সম্মানিত সদস্য আলহাজ্ব সাখাওয়াত হোসেন খান সাখাওয়াত হোসেন খান খোকন, উধুর শ্রী শ্রী জগন্নাথ দেবের বিগ্রহ মন্দিরের উপদেষ্টা মন্ডলী বাবু তপন কুমার দাস, বাবু ধনঞ্জয় কুমার মজুমদার, শ্রী ললিত মোহন দাস, শ্রীদুলাল চন্দ্র দাস সহ উধুর শ্রী শ্রী জগন্নাথ দেবের বিগ্রহ মন্দির ও স্বামী বিবেকানন্দ মন্দিরের ভক্তবৃন্দ।