আলমডাঙ্গা ব্যায়ামাগারে অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলআগামীর দিন শুধু সম্ভাবনার

আলমডাঙ্গা সরকারি কলেজ মাঠের ব্যায়ামাগারে শনিবার (২৪ জানুয়ারি) সকাল ৭টার সময় উপস্থিত হন চুয়াডাঙ্গা–১ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল।সকালের শরীরচর্চা সেশনে অংশগ্রহণকারী ব্যায়ামাগারের সদস্যদের সঙ্গে তিনি সৌহার্দ্যপূর্ণ কুশল বিনিময় করেন। এ সময় সাধারণ মানুষের খোঁজখবর নেওয়ার পাশাপাশি ব্যায়ামাগার সংশ্লিষ্ট সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।মতবিনিময়কালে ব্যায়ামাগারের সদস্যরা তাদের বিভিন্ন চাওয়া-পাওয়া, সুযোগ-সুবিধার অভাব ও ভবিষ্যৎ প্রত্যাশার কথা তুলে ধরেন। অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল মনোযোগ দিয়ে তাদের বক্তব্য শোনেন এবং এসব বিষয়ে গঠনমূলক পরামর্শ দেন।তিনি বলেন, “সুস্থ শরীর ও সুস্থ সমাজ গঠনে ব্যায়ামাগারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণ সমাজকে খেলাধুলা ও শরীরচর্চার প্রতি আরও বেশি আগ্রহী করে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”স্থানীয়রা জানান, একজন সংসদ সদস্য প্রার্থী হিসেবে মাঠে-ময়দানে এসে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলায় তারা সন্তোষ প্রকাশ করেছেন। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধরনের জনসংযোগ অব্যাহত থাকবে।উল্লেখ্য, চুয়াডাঙ্গা–১ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল নিয়মিতভাবে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের সঙ্গে মতবিনিময় করছেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28