আলমডাঙ্গায় উলামা পরিষদের কর্মীদের ভাইদের সঙ্গে জামায়াত মনোনীত প্রার্থী মাসুদ পারভেজ রাসেলের মতবিনিময়


আলমডাঙ্গা উপজেলা উলামা পরিষদের কর্মীদের ভাইদের সঙ্গে এক আন্তরিক ও ফলপ্রসূ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চুয়াডাঙ্গা-০১ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল।
মতবিনিময় সভায় দ্বীনের আদর্শ প্রতিষ্ঠা, ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠন, নৈতিকতা ও সামাজিক সংস্কারে উলামা সমাজের ঐতিহাসিক ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় উপস্থিত আলেম সমাজ দেশের বর্তমান সামাজিক বাস্তবতায় ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল বলেন,
“একটি ন্যায়ভিত্তিক ও কল্যাণকর সমাজ গঠনে উলামা সমাজের ভূমিকা অনস্বীকার্য। দ্বীনের আলোকে সমাজ সংস্কারে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
তিনি আরও বলেন, নৈতিক অবক্ষয়, দুর্নীতি ও অবিচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে উলামা সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। এ সময় তিনি দেশ ও জাতির কল্যাণে সবাইকে ইসলামী আদর্শে অনুপ্রাণিত হয়ে কাজ করার আহ্বান জানান।
মতবিনিময় সভাটি চিন্তা, প্রত্যয় ও ঐক্যের এক শক্ত বার্তা বহন করে এবং আগামী দিনের সামাজিক ও নৈতিক আন্দোলনে দিকনির্দেশনা দেবে বলে অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28