জামালগঞ্জে উদ্বোধন হলো উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র

দেশের প্রতিটি জেলা ও উপজেলায় নির্মাণাধীন ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র প্রকল্পের অংশ হিসেবে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের শুভ উদ্বোধন করা হয়েছে।ইসলামিক ফাউন্ডেশন জামালগঞ্জের আয়োজনে শুক্রবার (২৩ জানুয়ারি) মডেল মসজিদের সভাকক্ষে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশন জামালগঞ্জের ফিল্ড সুপারভাইজার হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নূর।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বন্দে আলী, জেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার মাহফুজুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাব্বির সারোয়ার, উপজেলা প্রকৌশলী আয়াতুল্লাহ বেহেশতী এবং সাচনা বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুক মিয়া।এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কওমি মাদ্রাসার প্রতিনিধি মাওলানা আলতাফুর রহমান, আলিয়া মাদ্রাসার প্রতিনিধি মাওলানা নুরুল হক, ইসলামিক ফাউন্ডেশনের সাধারণ কেয়ারটেকার মাওলানা আব্দুল আওয়াল, মডেল কেয়ারটেকার মাওলানা সিরাজুল ইসলাম, মডেল মসজিদ কমিটির সদস্য রফিকুল বারী, ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ বিন ফরিদ মুসা, মোয়াজ্জিন সৈয়দ নাজমুস সাকিব, খাদেম মাওলানা হাবিবুর রহমান ও মাওলানা তৈয়বনুর।বক্তারা বলেন, মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র শুধু নামাজ আদায়ের স্থান নয়; এটি শুদ্ধ দ্বীনি শিক্ষা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ চর্চার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। এখান থেকে ইসলামের সঠিক শিক্ষা ও আদর্শ প্রচারের মাধ্যমে সমাজে শান্তি, সহনশীলতা ও ন্যায়বোধ প্রতিষ্ঠা করা সম্ভব হবে।উদ্বোধনী অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার মুশফিকীন নূর সরেজমিনে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র পরিদর্শন করেন।
উদ্বোধনের প্রথম দিনেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিপুল সংখ্যক মুসল্লি জুমার নামাজ আদায়ের জন্য মডেল মসজিদে উপস্থিত হন। এ সময় জুমার নামাজ ও দোয়া পরিচালনা করেন মডেল মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ বিন ফরিদ মুসা।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28