চুয়াডাঙ্গা–১ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ শরীফুজ্জামান শরীফ আজ আলমডাঙ্গা সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত আলমডাঙ্গা ব্যায়ামাগারের নিয়মিত সকালের শরীরচর্চা সেশনে অংশগ্রহণ করেন।২৩ শে জানুয়ারি, শুক্রবার সকালে তিনি মাঠে উপস্থিত হয়ে স্থানীয় ব্যায়ামাগারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং শরীরচর্চায় অংশ নেন। এ সময় তিনি স্বাস্থ্য সচেতনতা, নিয়মিত ব্যায়ামের গুরুত্ব এবং সুস্থ সমাজ গঠনে খেলাধুলার ভূমিকা নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেন।স্থানীয়রা জানান, একজন জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থীর এমন সরাসরি অংশগ্রহণে তারা অনুপ্রাণিত হয়েছেন। সাধারণ মানুষের সঙ্গে ঘনিষ্ঠভাবে মিশে যাওয়াকে তারা ইতিবাচক হিসেবে দেখছেন।এ সময় আলমডাঙ্গা ব্যায়ামাগারের নেতৃবৃন্দসহ বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতা-কর্মীরাও উপস্থিত ছিলেন।
ভিউ: 109









