আলমডাঙ্গা সাংবাদিকদের সঙ্গে জামায়াত প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলের মতবিনিময়

আলমডাঙ্গা উপজেলার সাংবাদিকদের সঙ্গে জামায়াত মনোনিত চুয়াডাঙ্গা ১ আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার দিকে আলমডাঙ্গা হ্যামলেট ক্যাফেতে সাংবাদিকদের সাথে মতবিনিময়ের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দাঁড়িপাল্লা প্রতীকের প্রচার কার্যক্রম শুরু করেন।
চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল বলেছেন, মানুষ আজ পরিবর্তন চায়, সংস্কার চায় এবং একটি উন্নত, সন্ত্রাস-দুর্নীতি ও চাঁদাবাজ মুক্ত সমাজ দেখতে চায়। জনগণের এই প্রত্যাশিত সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামী প্রতিশ্রুতিবদ্ধ।
উপজেলার সাংবাদিকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন। সাংবাদিকরা সমাজের জাগ্রত বিবেক। আপনাদের একটি দায়িত্বশীল সংবাদ সমাজের উত্থান-পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই আমরা আশা করি, আপনারা বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা অব্যাহত রাখবেন।
তিনি আরও বলেন, ইনশাআল্লাহ তিনি নির্বাচিত হলে সমৃদ্ধ আলমডাঙ্গা গড়ে তুলতে মাদক ও দুর্নীতিকে চির বিদায় জানাবেন। এছাড়া তিনি সাংবাদিকদের কল্যানে তাদের পাশে থেকে তাদের পেশার উন্নয়ন ঘটানোর চেষ্টা করবেন। তিনি আগামী ১২ ফেব্রুয়ারীর জাতীয় নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশের মধ্যে দিয়ে সাধারণ ভোটাররা যাতে ভোট দিতে পারে এ ব্যাপারে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
আলমডাঙ্গা উপজেলা আমীর প্রভাষক শফিউল আলম বকুলের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি মামুন রেজার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় নেতা মোল্লা ফারুক এহসান।
চুয়াডাঙ্গা ১ আসন নির্বাচন বিভাগের পরিচালক শেখ নূর মোহাম্মদ হোসাইন টিপু, জেলার আইন আদালত সম্পাদক
সাবেক নাগদাহ ইউপি চেয়ারম্যান দারুস সালাম, আলমডাঙ্গা পৌর আমির মাহের আলী।
মতবিনিময় সভায় স্থানীয় ও জাতীয় বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন অতিথিরা এবং ভবিষ্যতে গণমাধ্যমের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031