চুয়াডাঙ্গায় ইসলামী আন্দোলনের ২২ নেতাসহ ৫৫ জনের জামায়াতে ইসলামীতে যোগদান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণার প্রথম দিনেই চুয়াডাঙ্গায় ইসলামী আন্দোলনের ২২ নেতাসহ মোট ৫৫ জন আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। বৃহস্পতিবার রাতে চুয়াডাঙ্গা সদর উপজেলার মাখালডাঙ্গা ইউনিয়নের গাইদঘাট গ্রামের ফুটবল মাঠে আয়োজিত এক যোগদান অনুষ্ঠানে জামায়াতের পক্ষ থেকে নবাগতদের ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হয়। মাখালডাঙ্গা ইউনিয়ন ইসলামী আন্দোলনের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শাহিন আলীর নেতৃত্বে ২২ জন নেতা জামায়াতে ইসলামীতে যোগ দেন। এছাড়া বিএনপি নেতা রানা আলীর নেতৃত্বে ১৫ জন কর্মী-সমর্থক এবং গাইদঘাট গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার আরও ১৮ জন জামায়াতে ইসলামীতে যোগদান করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মহসিন আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাসুদ পারভেজ রাসেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সাবেক আমির আনোয়ারুল ইসলাম মালিক, সদর উপজেলা আমির বিল্লাল হোসাইন, সেক্রেটারি গোলাম রসুল, সহকারী সেক্রেটারি শাহেনুজ্জামান ও সাজিবুল ইসলাম নয়ন, আসির উদ্দিন মামুন, মামুন হাওলাদার এবং ডা. আহমদ মনিরসহ দলীয় নেতাকর্মীরা। যোগদানকারী শাহিন আলী বলেন, “ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতাদের কথা ও কাজের মধ্যে মিল না থাকায় আমরা বাধ্য হয়ে জামায়াতে ইসলামীতে যোগদান করেছি। আমরা ন্যায় ও ইনসাফের পক্ষে থাকব। কারও মিথ্যা আশ্বাসে আর গা ভাসাব না। দাঁড়িপাল্লার প্রার্থীকে বিজয়ী করতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব।” চুয়াডাঙ্গা-১ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মাসুদ পারভেজ রাসেল বলেন, “ন্যায় ও ইনসাফের পক্ষে এসে আজ সবাই জামায়াতের আদর্শে অনুপ্রাণিত হয়ে যোগদান করেছেন। নির্বাচনের আর অল্প কিছুদিন বাকি। সবাইকে একসঙ্গে কাজ করে দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে হবে। সৎ ও যোগ্য মানুষকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে। যারা আজ আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, তাদের দায়িত্ব এখন আরও বেড়েছে।” অনুষ্ঠান শেষে নেতাকর্মীরা আসন্ন নির্বাচনে দলীয় প্রার্থীর বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031