চুয়াডাঙ্গা-১ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থী শরিফুজ্জামান শরীফ দোয়ার মধ্য দিয়ে তার নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। সকালে তিনি নিজ বাবার ঐতিহ্যবাহী ভিটা পরিদর্শন করেন এবং পরে বাবা-মায়ের কবরস্থান জিয়ারত করে মোনাজাতে অংশ নেন। পারিবারিক ও আবেগঘন এই সূচনার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী মাঠে নামেন বিএনপির এই প্রার্থী।
এ সময় স্থানীয় বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। তারা শরীফুজ্জামান শরীফের জন্য দোয়া করেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের আশাবাদ ব্যক্ত করেন।
দোয়া শেষে শরিফুজ্জামান শরীফ বলেন, জনগণের ভালোবাসা ও দোয়াই তার রাজনীতির মূল শক্তি। তিনি চুয়াডাঙ্গা-১ আসনের উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
ভিউ: 83









