চুয়াডাঙ্গা–১ আসনে জামায়াত প্রার্থীর ফাইনাল প্রচারণা শুরু, কুরাইশ কেঁপে

আলহামদুলিল্লাহ—চুয়াডাঙ্গা–১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী এডভোকেট মাসুদ পারভেজ রাসেল আনুষ্ঠানিকভাবে ফাইনাল প্রচারণা শুরু করেছেন। আল্লাহ তায়ালার দরবারে সেজদাহ আদায়ের মধ্য দিয়ে এ দিনের কর্মসূচির সূচনা হয়।বাদ ফজর পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে কবর জিয়ারত করেন তিনি। এরপর সকাল ৭টা ৩০ মিনিটে শহীদ আয়ুব আলীর কবর জিয়ারত করা হয় এবং তাঁর আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। সকাল ৭টা ৪০ মিনিটে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল বীর মুক্তিযোদ্ধাদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।এ সময় উপস্থিত নেতাকর্মী ও সমর্থকেরা শহীদ ও মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং দেশ, জাতি ও গণতন্ত্রের কল্যাণ কামনা করেন। ধর্মীয় মূল্যবোধ, ইতিহাস ও ত্যাগের প্রতি সম্মান জানিয়ে শুরু হওয়া এই প্রচারণা চুয়াডাঙ্গা–১ আসনে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031