আলমডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে ৪৫০ গ্রাম গাঁজা ও নগদ টাকা উদ্ধার, দম্পতি গ্রেফতার

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪৫০ গ্রাম গাঁজা, মাদক বিক্রয়ের নগদ টাকা ও মাদক পরিমাপের সরঞ্জামসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে আলমডাঙ্গা থানার খাসকররা পুলিশ ক্যাম্পের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে খাসকররা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন এসআই (নিঃ) মোঃ মাসুদুর রহমান।এ সময় খাসকররা গ্রামের মৃত আমদ আলীর ছেলে মোঃ আব্দুল খালেক (৫০) এবং একই গ্রামের মৃত আমদ আলীর ছেলে মোঃ আব্দুল খালেকের স্ত্রী মোছাঃ রেহেনা খাতুন (৩৮) কে গ্রেফতার করা হয়।পুলিশ জানায়, গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ৪৫০ গ্রাম গাঁজা (আনুমানিক মূল্য ১৮ হাজার টাকা), মাদক পরিমাপের একটি ছোট দাঁড়িপাল্লা এবং মাদক বিক্রয়ের নগদ ১ লাখ ৯২ হাজার ৩৭০ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামত জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে।এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পরে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আসামিদের আদালতে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়।পুলিশ আরও জানায়, মাদকের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।

সর্বশেষ খবর