চুয়াডাঙ্গা–১ ও ২ আসনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ সম্পন্ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬” উপলক্ষে চুয়াডাঙ্গা–১ (আসন–৭৯) ও চুয়াডাঙ্গা–২ (আসন–৮০) নির্বাচনী আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের অনুকূলে প্রতীক বরাদ্দ কার্যক্রম সম্পন্ন হয়েছে। বুধবার সকাল ১১টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই প্রতীক বরাদ্দ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন। অনুষ্ঠানে প্রার্থী ও তাঁদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

চুয়াডাঙ্গা–১ আসনে প্রতীক বরাদ্দ পাওয়া প্রার্থীরা হলেন— বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুজ্জামান শরীফ (ধানের শীষ),
দশ দলীয় জোট ও জামায়াত মনোনীত প্রার্থী, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল (দাঁড়িপাল্লা),
ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা জহুরুল ইসলাম আজিজী (হাতপাখা)।

চুয়াডাঙ্গা–২ আসনে প্রতীক বরাদ্দ পাওয়া প্রার্থীরা হলেন—
বিএনপির প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু (ধানের শীষ),
জেলা জামায়াতের আমির ও দুই আসনের দাঁড়িপাল্লা প্রতীকের মনোনীত প্রার্থী, আয়কর আইনজীবী মো. রুহুল আমিন (দাঁড়িপাল্লা),
ইসলামী আন্দোলনের প্রার্থী হাসানুজ্জামান সজীব (হাতপাখা)।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক বি. এম. তারিক-উজ-জামানসহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, চুয়াডাঙ্গার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রতিনিধি এবং সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031