আলমডাঙ্গা অফিসঃ আলমডাঙ্গা একাডেমির ২০২৬ সালের ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষায় ঈর্ষণীয় অর্জন করেছে। গতকাল ফল প্রকাশিত হওয়ার পর একাডেমি প্রাঙ্গণে আনন্দঘন পরিবেশে ছাত্র শিক্ষকদের মধ্যে কুশল বিনিময় হয়। ফলাফলে আলমডাঙ্গা একাডেমির ০৬জন শিক্ষার্থী ক্যাডেট কলেজ ভর্তি লিখিত পরীক্ষায় ফলাফলে উত্তীর্ণ হয়েছেন।এই সাফল্যে একাডেমির অধ্যক্ষ এনামুল হক মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন এবং সেই সাথে সংশ্লিষ্ট শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের একাডেমির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।ক্যাডেট ভর্তি পরিক্ষায় লিখিত পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা হলেনআশিকুজ্জামান নাবিল, রাইয়ান রহমান রাগিব, আকিবুর রহমান, মেহের নিগার ইরা, ফাউজিয়া ফারুক আফিয়া, আফসানা আরেফিন।আলমডাঙ্গা একাডেমিক সাফল্য , চৌকস, সুশৃঙ্খল ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে ক্যাডেটদের গড়ে তোলাও অনুষ্ঠানটির অন্যতম উদ্দেশ্য। এজন্য পাঠ্যবিষয়ের পাশাপাশি সহশিক্ষা, নৈতিকতা, নেতৃত্ব এবং চরিত্র গঠনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।









