চুয়াডাঙ্গা-১: জাতীয় নাগরিক পার্টির প্রার্থী মোল্লা মোঃ ফারুক এহসান মনোনয়ন প্রত্যাহার

চুয়াডাঙ্গা, ২০ জানুয়ারি ২০২৬:
চুয়াডাঙ্গা-১ (৭৯ নং সংসদীয় আসন) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনয়নপ্রাপ্ত প্রার্থী মোল্লা মোঃ ফারুক এহসান সম্পূর্ণ স্বেচ্ছায় মনোনয়ন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন।
আজ তিনি নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়া আবেদনপত্রে স্পষ্ট করে জানিয়েছেন, এ সিদ্ধান্ত কোনো চাপ, প্রভাব বা বাধ্যবাধকতা ছাড়া তার নিজের ইচ্ছায় নেওয়া হয়েছে। আবেদনপত্রে তিনি যথাযথ বিধি মোতাবেক তার মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য প্রার্থনা করেছেন।
ফারুক এহসান চুয়াডাঙ্গা-১ আসনের জাতীয় পরিচয়পত্র নম্বর ৮২৩৬১৯৩৭০৫ ধারী একজন সুপরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব। তার এই সিদ্ধান্ত নির্বাচনী প্রক্রিয়ায় নতুন ধাক্কা ও সম্ভাব্য কৌশলগত পরিবর্তন আনতে পারে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।
বিশ্লেষকরা বলছেন, এমসিপি-বাংলাদেশ জামায়াত ইসলামী জোটের প্রেক্ষাপটে এই পদক্ষেপ আসনে নতুন রাজনৈতিক দিকনির্দেশনা তৈরি করতে পারে। ফলস্বরূপ, ভোটারদের মনস্তাত্ত্বিক ও রাজনৈতিক ভাবনার ওপর তা সরাসরি প্রভাব ফেলবে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031