
আলমডাঙ্গা থানা পুলিশ একটি বিশেষ মাদক বিরোধী অভিযানে ১০০ গ্রাম গাঁজা এবং ২ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। অভিযানে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। এসআই(নি:) মোঃ সেকেন্দার আবু জাফরের নেতৃত্বে ওসমানপুর ক্যাম্পের ফোর্সসহ ক্যাম্প এলাকায় মাদকদ্রব্য উদ্ধার বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আলমডাঙ্গা থানাধীন শেখপাড়া গ্রামের ধৃত আসামীদের বসতবাড়ির উঠান থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন: শেখপাড়া, হারদী, আলমডাঙ্গা, গ্রামের মৃত হাসেম খাঁর ছেলে মোঃ মিজার খাঁ (৪৬) শেখপাড়া, হারদী, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে মোঃ আলফাজ মিয়া (২০)
গ্রেফতারকৃতদের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা ও ২ পিচ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত আলামত তালিকাভুক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আলমডাঙ্গা থানায় তাদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।