চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১২৫ গ্রাম গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শুক্রবার (১৭ জানুয়ারি ২০২৬) রাত আনুমানিক ১০টা ৩৫ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানার হাটবোয়ালিয়া ক্যাম্পের এসআই (নিঃ) মোঃ মিজানুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে আলমডাঙ্গা থানাধীন ভাংবাড়িয়া প্রাইমারি স্কুলপাড়া এলাকার একটি কাঁচা রাস্তার ওপর থেকে ভাংবাড়িয়া (প্রাইমারি স্কুলপাড়া) গ্রামের মোঃ উজ্জল বিশ্বাস (৪২), পিতা- মৃত রামজেদ আলী, মাতা- রাবিয়া খাতুন এবং নগরবোয়ালিয়া (গোরস্থানপাড়া) গ্রামের মোঃ অনিক (২৪), পিতা- মৃত আজিবার রহমান, মাতা- ফুলমালা খাতুন—এই দুইজনকে ১২৫ (একশত পঁচিশ) গ্রাম গাঁজাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। পরে উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ তালিকামূলে জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬(১) ধারার সারণির ১৯(ক) ধারায় আলমডাঙ্গা থানায় একটি মামলা রুজু করা হয়েছে। পুলিশ জানায়, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।










