খুলনা বিভাগে আবারও সেরা শিক্ষক আলমডাঙ্গা কৃতি সন্তান ডঃ আব্দুর রশীদ

খন্দকার শাহ আলম মন্টুঃ জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন—২০২৬ উপলক্ষে খুলনা বিভাগে কলেজ পর্যায়ে তৃতীয়বারের মতো শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন আলমডাঙ্গার কৃতি সন্তান ডঃ মোঃ আব্দুর রশীদ। তিনি বর্তমানে চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত। এর আগে জেলা পর্যায়ে তিনি রেকর্ড আটবার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন।ড. আব্দুর রশীদ ১৯৮১ সালের ১০ জুলাই চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার ডাউকি গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মরহুম ওয়াজেদ আলী। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং ২৫তম বিসিএসের মাধ্যমে ২০০৬ সালে শিক্ষকতা পেশায় যোগ দেন। ২০১৫ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন।একাধারে গবেষক, প্রাবন্ধিক, কবি ও কথাসাহিত্যিক ড. আব্দুর রশীদের গবেষণামূলক প্রবন্ধ দেশ-বিদেশের বিভিন্ন জার্নালে প্রকাশিত হয়েছে। তিনি দেশ-বিদেশে ও অনলাইন-অফলাইন মিলিয়ে ২৭৩টি প্রশিক্ষণ গ্রহণ করেছেন।আধুনিক ও প্রযুক্তিনির্ভর পাঠদান পদ্ধতি এবং শিক্ষার্থীবান্ধব মানসিকতার জন্য তিনি শিক্ষার্থী ও সহকর্মীদের কাছে সমাদৃত। খুলনা বিভাগে তাঁর এই অর্জন চুয়াডাঙ্গাসহ দক্ষিণাঞ্চলের শিক্ষা অঙ্গনের জন্য এক গুরুত্বপূর্ণ অনুপ্রেরণা।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031