নোয়াখালীর সেনবাগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত।

নোয়াখালীর সেনবাগ পৌর শহরে বিক্রয় নিষিদ্ধ ও মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুত এবং যথাযথ কাগজপত্র না থাকার দায়ে চারটি ফার্মেসির মালিককে মোট এক লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে সেনবাগ উপজেলাপ্রশাসনের উদ্যোগে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহসিয়া তাবাসসুম। অভিযানে নোয়াখালী জেলা ড্রাগ সুপার মো. শাহহালাল ভূঁইয়া উপস্থিত ছিলেন।। অভিযানে সেনবাগ সরকারি হাসপাতালের সামনে অবস্থিত মক্কা মেডিকেল হলকে ৫০ হাজার টাকা, রাজ্জাক মেডিকেল হলকে ১০ হাজার টাকা, সেনবাগ পৌর শহরের সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় গেট সংলগ্ন নিউ মেডিসিন কর্নারকে ৩০ হাজার টাকা এবং মক্কা ড্রাগ হাউজকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।। এ সময় উপজেলা প্রশাসন জানায়, জনস্বার্থে অবৈধ ও অননুমোদিত ওষুধের ব্যবসা বন্ধে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

নোয়াখালীর সেনবাগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত।

14 January 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com