আলমডাঙ্গায় ইউএনও এর সাথে ‘এসএমজে ওয়েলফেয়ার ফাউন্ডেশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ।

সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘এসএমজে ওয়েলফেয়ার ফাউন্ডেশন’-এর পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এই সাক্ষাৎ সম্পন্ন হয়।
সাক্ষাৎকালে সংগঠনের সভাপতি মতিউর রহমান স্বাধীন-এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল ইউএনও মহোদয়কে শুভেচ্ছা জানান। মতবিনিময় সভায় সংগঠনের পক্ষ থেকে চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গা অঞ্চলে পরিচালিত বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রমের বিস্তারিত বিবরণ প্রদান করা হয়।

বিশেষ করে ফাউন্ডেশনের পক্ষ থেকে নিয়মিত বৃক্ষরোপণ কর্মসূচি,ক্যারিয়ার গাইডলাইন সামিট, ফ্রি মেডিকেল ক্যাম্প, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদান কার্যক্রম এবং মাদকবিরোধী সচেতনতামূলক প্রচারণার বিষয়গুলো গুরুত্বের সাথে আলোচনায় আসে।
এ সময় আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার জনাব পান্না আক্তার তরুণদের এই নিঃস্বার্থ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তিনি ভবিষ্যতে সংগঠনের বিভিন্ন মানবিক কার্যক্রমে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা ও দিকনির্দেশনা প্রদানের আশ্বাস ব্যক্ত করেন। মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন এসএমজে ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সিনিয়র সহ সভাপতি শাওন হোসেন, সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম রেজা সহ সংগঠনের সক্রিয় সদস্যবৃন্দ সভা শেষে সংগঠনের প্রতিনিধিরা উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামী দিনে আরও বড় পরিসরে আর্তমানবতার সেবায় কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28