শোকাহত আলমডাঙ্গা বিএনপি পরিবারবেগম খালেদা জিয়ার প্রয়াণে ৭ দিনের শোক কর্মসূচি পালন

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছে আলমডাঙ্গা বিএনপি পরিবার। এ উপলক্ষে দলীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপি কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, দলীয় পতাকা অর্ধনমিতকরণ এবং কালো পতাকা উত্তোলন করা হয়।
এছাড়া মরহুমার রূহের মাগফিরাত কামনায় কোরআন খতমসহ নানা ধর্মীয় ও শোকানুষ্ঠানের আয়োজন করা হয়। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৭ দিনব্যাপী এই শোক কর্মসূচি পালিত হবে বলে জানান নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত নেতারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্র ও মানুষের অধিকার আদায়ের প্রতীক। তার প্রয়াণে জাতি এক অপূরণীয় ক্ষতির সম্মুখীন হয়েছে। শোক কর্মসূচিতে আলমডাঙ্গা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031