চুয়াডাঙ্গায় যৌথবাহিনী পিস্তল গুলিসহ একজন আটক করেছে।

চুয়াডাঙ্গার জীবননগরে একটি সাইকেল শো-রুমে যৌথবাহিনীর অভিযান,বিদেশি পিস্তল ও গুলিসহ সাইকেল শো-রুমের মালিক গাজী জাহিদ হাসানকে(৩৬) আটক করেছে যৌথবাহীনী আটক গাজি জাহিদ হাসান জীবননগর পৌর এলাকার দক্ষিণ মহানগর পাড়ার নুরুল ইসলামের ছেলে। রোববার (২৮ ডিসেম্ব) আনুমানিক ভোর ৪টার দিকে জীবননগর পৌর এলাকার নারায়নপুরে একটি সাইকেল শো-রুমে এ অভিযান পরিচালনা করা হয়। জীবননগর থানার ওসি তদন্ত রিপন কুমার দাস জানান,ক্যাপ্টেন সৌমিক আহমেদ অয়ন-এর নেতৃত্বে যৌথবাহিনীর একটি দল রোবৃবার ভোরে জীবননগর থানার মডেল মসজিদের পাশে অবস্থিত গাজী জাহিদের চায়না সাইকেল শোরুমে অভিযান চালায়। এসময় তল্লাশী করে শোরুমের ভেতর থেকে একটি বিদেশি পিস্তল, দুটি অ্যামোনেশন, একটি স্মার্টফোন, ১১টি সিম কার্ড ও একটি ব্যাটন উদ্ধার করা হয়। এ সময় অবৈধ অস্ত্র গুলি রাখার অপরাধে শোরুমের মালিক গাজী জাহিদ হাসান (৩৬) কে আটক করে যৌথবাহিনী। আজ দুপুরে আটক গাজী জাহিদ হাসানকে চুয়াডাঙ্গা আদালে সোপর্দ করা হলে আদালতের বিজ্ঞা বিচারক তাকে গারাগারে পাঠায়। এ ঘটনায় এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031