
মৌলভীবাজারের কুলাউড়ার মাটি ও মানুষের নেতা আস্থার আরেক নাম এড. আবেদ রাজার সমর্থনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার (২৭ ডিসেম্বর) কুলাউড়ায় তার নিজ বাড়িতে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন কুলাউড়া পৌরসভার সাবেক মেয়র কামাল উদ্দিন আহমেদ জুনেদ, সঞ্চালনায় বদরুল হোসেন খাঁন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া মাটি ও মানুষের নেতা এড. আবেদ রাজা।
উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন এডভোকেট খালেদ লাকী, ইউপি সদস্য ছয়ফুল ইসলাম , শেখ শহিদুল ইসলাম, আব্দুল মন্নান, ওলিউর রহমান শিবলু, ইন্জিনিয়ার সিরাজ উদ্দিন বলু, সাবেক কাউন্সিলর দিলারা বেগম, আব্দুল মন্নান সরদার, আব্দুল মশ্ববির বাদশা, কামাল হোসেন, সাকাওয়াত হোসেন, সাহেল খান, প্রবাসী মহব্বত খান, জামাল হোসেন, গৌরাঙ্গ দে, আব্দুর রহমান, ফেরদৌস, বাতির, এম এ করিম, জুনেদ আহমদ, এম কে হিরো, সাদিকুর রহমান তুহেল, শাহেদ আলী, সবুজ আলী, শিপু আহমদ, বিল্লাল মিয়া , রজব আলী, রমিজ মিয়া প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে এলাকার স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে এড. আবেদ রাজা সবাইকে ঐক্যবদ্ধভাবে থাকার আহ্বান জানান। তিনি দেশের সকল শহিদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ আন্দোলনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
উল্লেখ্য, এড. আবেদ রাজা মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী হিসেবে দীর্ঘদিন ধরে রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। আলোচনা সভায় শেষে দোয়া পরিচালনা করেন এড. আবেদ রাজা সাপোর্টার ফোরাম, জুড়ীর সভাপতি হাজী খলিলুর রহমান।