
চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী জেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য, কেন্দ্রীয় কৃষক দলের সদস্য ও কেন্দ্রীয় জিয়া পরিষদের মহিলা বিষয়ক সম্পাদক মিলিমা ইসলাম বিশ্বাস মিলি-র পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করা হয়েছে। বুধবার (আজ) দুপুর সাড়ে ১২টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসক কার্যালয়ে অবস্থিত রিটার্নিং অফিসারের দপ্তর থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন চুয়াডাঙ্গা জেলা রেডক্রিসেন্ট সোসাইটির ভাইস প্রেসিডেন্ট রফিকুল ইসলাম। তিনি অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মশিউর রহমান-এর কাছ থেকে মনোনয়নপত্রটি গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অহিদুল ইসলাম বিশ্বাস, সাবেক আহ্বায়ক কমিটির সদস্য রবিউল ইসলাম, সাবেক পৌর বিএনপির সভাপতি আওরঙ্গজেব বেল্টু, সাবেক সদর থানা বিএনপির সেক্রেটারি হাজি আব্দুল খালেক, সাবেক আলমডাঙ্গা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুর ছাত্তার, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও সাবেক বিএনপি নেতা রেজাউল করিম সৌদি, পৌর ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মনু মিয়া, পৌর ২ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মাহবুবসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এছাড়া উপস্থিত ছিলেন সাবেক বিএনপি নেতা তানভির হোসেন শাহিন, আশরাফুল, লিখন, আসাদুজ্জামান, শাকিল, জহুরুল ইসলাম, মোহাম্মদ মাহাফুজ, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন, চুয়াডাঙ্গা সদর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক আব্দুস সালাম, চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সহ-সভাপতি ইনতেয়ার হোসেন ইরণসহ ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা। আরও উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা সোহান, আব্দুল মালেক, রাসেল আহমেদ জজ, কালু, বিপ্লব, মুনতাজ, আশাবুল, হক সুজন, সাইদ মহুরী, পারভেজ আহমেদ এবং যুবদল নেতা হুমায়ন আহমেদ ও আবুবকর সিদ্দিক। প্রসঙ্গত, চুয়াডাঙ্গা-১ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৭ হাজার ৪৮১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫১ হাজার ৯৭১ জন, নারী ভোটার ২ লাখ ৫৫ হাজার ৫০৩ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৭ জন। এ আসনে মোট ভোটকেন্দ্র রয়েছে ১৭৯টি।