জামালগঞ্জে বিপ্লবী উসমান হাদির স্মরণ সভা: শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করলেন স্থানীয় জনতা

“আমি চির-বিদ্রোহী বীর আমি বিশ্ব ছাড়ায়ে উঠিয়াছি একা চির-উন্নত শির!”— এই চরণে বিপ্লবী চেতনার অমর উচ্চারণের মধ্য দিয়ে বিপ্লবী উসমান হাদির স্মরণে জামালগঞ্জে এক শোক সভা ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (২২ ডিসেম্বর) বিকাল ৩ টায় জামালগঞ্জ হ্যালিপ্যাড মাঠে মুক্ত মঞ্চে জামালগঞ্জ জুলাই জনতার আয়োজনে এবং GO PLANE ট্রাভেল এজেন্সির সহযোগিতায় এ শোক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন হাসান আল মাছুম এবং সঞ্চালনা করেন ছাদিকুর রহমান স্বাধীন খাঁন। শোক সভায় বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের এজিএস ফোজায়েল আহমেদ, হাসান আল মাছুম, আরিফুল ইসলাম সরকার ও ছাদিকুর রহমান স্বাধীন খাঁন। বক্তারা বিপ্লবী উসমান হাদির সংগ্রামী জীবন, আদর্শ ও আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁর আদর্শ অনুসরণের আহ্বান জানান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আবু তাইয়্যিব, মামুন, সৈয়দ দ্বীন ইসলাম স্বপন, মানিক, ইকবাল হুসেন, রায়হান আহমেদ, সাব্বির রহমান আরিফসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। শেষে বিপ্লবী উসমান হাদির রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031