মির্জাপুরে ৩ মাদক ব্যবসায়ীর জেল: সওদাগর পাড়ায় স্বস্তির নিঃশ্বাস!

২২ ডিসেম্বর সোমবার সন্ধ্যায় সহকারী কমিশনার (ভূমি) তারেক আজিজ এর নেতৃত্বে মির্জাপুর পৌরসভার সওদাগড় পাড়ায় একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় তিন ব্যক্তিকে গ্রেফতারপূর্বক মাদক নিয়ন্ত্রণ আইন ২০১৮ মোতাবেক প্রত্যেক ব্যক্তিকে ৬ মাসের কারাদন্ড প্রদান করা হয়।  গ্রেফতারকৃত আসামিরা হলেন, (১)মোঃ ইউসুফ (২০), পিতা- আঃ আজিজ,  গ্রাম: পুষ্টকামুরী মধ্যপাড়া (২)মোঃ রবিউল ইসলাম(৩২), পিতা- মৃত শরফআলী, গ্রাম-:পুষ্টকামুরী সওদাগরপাড়া(৩)মো: রাশেদ (৩৭) পিতা- মৃত মটর আলী, গ্রাম: পুষ্টকামুরী সওদাগরপাড়া।  আসামিরা দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সহিত জড়িত থেকে নানাবিধ অসামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে আসছে বলে জানা যায়। আসামিদের সন্ত্রাসী কর্মকান্ডে ভীত সন্ত্রস্ত হয়ে পথ চলতে হতো এলাকাবাসীদের।  এদের আরো অনেক সাঙ্গোপাঙ্গরা বাইরে রয়ে গেছে বলেও জানা যায়। এদের গ্রেপ্তারের খবরে শান্তিকামী মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন এলাকাবাসী।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031