বারহাট্টায় শীতের উষ্ণতা ছড়াল শিশু স্বর্গ ফাউন্ডেশন: ৪০৭ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

নেত্রকোনার বারহাট্টায় শিশু স্বর্গ ফাউন্ডেশন পঞ্চগড়ের আয়োজনে এভারেস্ট ফার্মাসিউটিক্যালস লিঃ এর সহযোগিতায় শীত উৎসব পালিত হয়েছে। আজ ২০ ডিসেম্বর সকাল ১০ টার সময় উপজেলার রোজবাড কিন্ডারগার্টেনে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের ৪০৭ জন শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।বারহাট্টা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজিজুল হক ফারুকের সঞ্চালনায় উক্ত শিক্ষা উপকরণ বিতরণ উৎসবে সভাপতিত্ব করেন বারহাট্টা প্রেসক্লাবের সভাপতি শামস উদ্দিন আহমেদ বাবুল। এসময় আরো উপস্থিত ছিলেন বারহাট্টা উপজেলার ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জিয়াউল হক,উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আক্কাস আলী,উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন ঠাকুর,উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ আলম,বারহাট্টা প্রেসক্লাবের সহ সভাপতি ফেরদৌস আহমেদ বাবুল, বারহাট্টা প্রেসক্লাবের নির্বাহী সদস্য আনিসুল আলম শামীম,রোজবাড কিন্ডারগার্টেনের পরিচালক অধ্যাপক আব্দুস শহীদ খান,রোজবাড কিন্ডারগার্টেনের পরিচালক মোখলেছুর রহমান খান,অতিথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মামুন সহ বারহাট্টা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031