নওগাঁয় জামায়াত ইসলামের ৩০ হাত জাতীয় পতাকা শোভাযাত্রা অনুষ্ঠিত

মহান বিজয় দিবস উপলক্ষে ৩০ হাত জাতীয় পতাকা নিয়ে নওগাঁয় বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় বাংলাদেশ জামায়াত ইসলামী নওগাঁ সদর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে শহরের বাইপাস সড়ক থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রার নেতৃত্ব দেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনিত নওগাঁ-৫(সদর) আসনের প্রার্থী অ্যাডভোকেট আ.স.ম সায়েম। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পার-নওগাঁ ঢাকা বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন- জেলা জামায়াতের নায়েবে আমির শিক্ষাবিদ অধ্যাপক মহিউদ্দিন, সদর উপজেলা জামায়াতের আমির এ্যাড: আব্দুর রহিম, পৌরসভা জামায়াতের সেক্রেটারি আনোয়ার আলম, জেলা ছাত্র শিবিরের সভাপতি আব্দুর রাকিব সহ প্রায় ৩ হাজার নেতৃবৃন্দ। সবার মাথায় ছিলো বিজয়ের ক্যাপ। এসময় বিজয় দিবসের বিভিন্ন স্লোগান দেন তারা।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031