ভোলাহাটে বিএনপির আয়োজন: মহান বিজয় দিবস পালন ও শহীদদের প্রতি শ্রদ্ধা

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় জাতীয়তাবাদী দল বিএনপির আয়োজনে (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস পালিত হয়েছে। আজ মহান বিজয় দিবস উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদের প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। তাঁদের ত্যাগ ও রক্তের বিনিময়ে অর্জিত এই বিজয় আমাদেরকে সত্য, ন্যায় ও গণতন্ত্রের পথে অবিচল থাকার প্রেরণা জোগায়। মহান বিজয় দিবস অমর হোক। শহীদদের আত্মা শান্তিতে থাকুক। এসময় উপস্থিত ছিলেন ভোলাহাট উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি মোহাঃ ইয়াজদানী আলিম আল রাজী (জর্জ) সাধারণ সম্পাদক জনাব আব্দুল কাদির চেয়ারম্যান সাংগঠনিক সম্পাদক জনাব আব্দুল করিম মাস্টার। দপ্তর সম্পাদক জনাব আব্দুর রাকিব ও ৪ ইউনিয়নের সভাপতি সেক্রেটারি বিএনপির অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভোলাহাট উপজেলা শাখা বিএনপি অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। পুস্প স্তবক অর্পণ করে মহান বিজয় দিবসে সকল শহীদের স্মরণ করেন ও তাদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031