
চুয়াডাঙ্গা জেলা পুলিশের আয়োজনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ওয়ারিয়র্স অব জুলাই নেতৃবন্দের সঙ্গে নবনিযুক্ত পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম মহোদয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর ২০২৫) সকাল ১১টা ৩০ মিনিটে পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় পুলিশ সুপার মহোদয় উপস্থিত নেতৃবৃন্দের সঙ্গে পরিচিতি ও কুশল বিনিময় করেন। এ সময় তিনি সাম্প্রতিক গণঅভ্যুত্থান ও পরবর্তী সময়ে সংঘটিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। পুলিশ সুপার মহোদয় বলেন, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে শিক্ষার্থীদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি এ বিষয়ে শিক্ষার্থীদের দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করেন। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ মিনহাজ-উল-ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব জামাল আল নাসের, জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ওয়ারিয়র্স অব জুলাই-এর নেতৃবৃন্দ।