পূবাইলে বিএনপির দোয়া মাহফিল: দেশনেত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় নেতাকর্মীদের মিলনমেলা

সোমবার (০৮ই ডিসেম্বর ২০২৫ ইং) মাগরিব বাদ মাঝুখান দারুল আবরার রহমানিয়া মাদ্রাসা প্রাঙ্গণে মাঝুখান কেন্দ্রের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও তবারক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির সম্মানিত আহবায়ক ও গাজীপুর পাঁচ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা এ কে এম ফজলুল হক মিলন। পূবাইল থানা বিএনপি’র সভাপতি আলহাজ্ব মনির হোসেন সিকদার বকুল এর সভাপতিত্বে এবং পূবাইল থানা বিএনপি’র সাধারণ সম্পাদক হারুন অর রশিদ সরকার এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন আলহাজ্ব মুজিবুর রহমান কাজল, সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী গাজীপুর সিটি কর্পোরেশন, আব্দুর রশিদ, অধ্যক্ষ পূবাইল আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজ, আলহাজ্ব সুলতান উদ্দিন আহম্মেদ, সাবেক স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক গাজীপুর মহানগর বিএনপি, জাকির হোসেন সরকার, সিনিয়র যুগ্ম সম্পাদক পূবাইল থানা বিএনপি, এড. নজরুল ইসলাম খান বিকি, সাবেক সদস্য সচিব পূবাইল থানা বিএনপি, পূবাইল থানা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন ভূঁইয়া ও এম নজরুল ইসলাম, পূবাইল থানা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, হাজী মনসুর আলী, রাকিব হোসেন মোল্লা, পূবাইল থানা বিএনপির সম্মানিত সদস্য আলহাজ্ব আসাদ হোসেন খান বুলবুল, আলহাজ্ব সাখাওয়াত হোসেন খান খোকন, রাশেদ মোল্লা, বাতেন ভূঁইয়া,পূবাইল থানা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলিম, ৪০ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সোলেমান মিয়া ও সাধারণ সম্পাদক মোবারক খান, পূবাইল থানা শ্রমিক দলের সভাপতি আব্দুস সালাম, পূবাইল থানা যুবদলের আহ্বায়ক মজিবুর রহমান রাজীব, পূবাইল থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুজ্জামান কাজল, পূবাইল থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সদস্য আলম মিয়া, পূবাইল থানা মহিলা দলের সভাপতি শামীমা আক্তার, পূবাইল থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী সোহেল খান, পূবাইল থানা যুবদলের যুগ্ম আহবায়ক কাদির হোসেন,গাজীপুর মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও পূবাইল থানা যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী রাজিব ভূঁইয়া, পূবাইল থানা ছাত্রদলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক আজমিন খান, ৪০ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মশিউল আলম ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ৪১ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোবারক মোল্লা ও সাধারণ সম্পাদক পনির হোসেন, ৪২ নং ওয়ার্ড যুবদলের সভাপতি সাত্তার মোল্লা ও সাংগঠনিক সম্পাদক নাহিদ শিকদার, ৪২ নং ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি আখতারুজ্জামান সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031