
মাগুরা সদর উপজেলায় যোগদান করেই পুরো উপজেলাবাসীকে শুভেচ্ছা জানালেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেরুন্নাহার। তিনি তার চুবেচ্ছা বক্তব্যে বলেন, “প্রিয়, মাগুরা সদর উপজেলাবাসী, আসসালামু আলাইকুম। আমি মেহেরুন্নাহার, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে গত ০২ ডিসেম্বর ২০২৫ খ্রি. তারিখ যোগদান করি। একইসাথে উপজেলা পরিষদের প্রশাসক হিসেবেও দায়িত্ব গ্রহণ করি। মাগুরা সদর উপজেলার সামগ্রিক অগ্রগতি, মানসম্মত জনসেবা, দক্ষ ও স্বচ্ছ প্রশাসনিক ব্যবস্থাপনা এবং একটি উন্নত উপজেলা হিসেবে গড়ে তোলার প্রয়াসে সকল সরকারি দপ্তর, স্থানীয় জনপ্রতিনিধি, গন্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, উন্নয়নকর্মী এবং সাধারণ মানুষের আন্তরিক সহযোগিতা ও সমর্থন প্রত্যাশা করছি।”
ভিউ: 112









