কালিয়াকৈরে নতুন ইউএনও’র সঙ্গে সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় নতুন ইউ এন ও হিসেবে যোগদান করেছেন, এ এইচ এম ফখরুল হোসাইন। যোগদানের দ্বিতীয় দিনেই সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা জানান, বাংলাদেশ প্রেস ক্লাব কালিয়াকৈর উপজেলা শাখার সাংবাদিকবৃন্দ। উপস্থিত সাংবাদিকবৃন্দ স্ব স্ব পরিচয় প্রদান করে, আসন গ্রহণ করেন।ইউ এন ও মহোদয় সাংবাদিকদের ফুলেল শুভেচ্ছা গ্রহণ করে, ফটোসেশান করেন। তিনি সবার সাথে কুশল বিনিময় শেষে, বাংলাদেশ প্রেস ক্লাবের কর্মব্যবস্থা, সুবিধা, অসুবিধা নিয়ে আলোচনা করেন।
কালিয়াকৈর উপজেলার উন্নয়ন ব্যবস্থা উন্নতি করন এবং আইন শৃঙ্খলা সুরক্ষিত রাখতে বাংলাদেশ প্রেস ক্লাব সহ সকল সাংবাদিকদের নিয়ে কাজ করার প্রত্যয় ব্যাক্ত করেন।
বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি নাজিমউদ্দীন, সাধারণ সম্পাদক পলাশ পাল,সহ সভাপতি কাজী আহসানুল হাবীব,সহ সভাপতি মিজান পাটোয়ারী,সাংগঠনিক সম্পাদক ফরহাদ খান, আমির হোসেন সহ প্রায় ৩০ জন সাংবাদিক উপস্থিত হয়ে ফুলের তোড়া উপহার দিয়ে শুভেচ্ছা জানান। চা চক্র শেষে মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন সমাপ্তি করে, সাংবাদিক বৃন্দ স্ব স্ব কর্মে চলে যান এবং প্রশাসন ও সাংবাদিক এক হয়ে কাজ করার অভিপ্রায় ব্যাক্ত করেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031