মাগুরায় প্রতিবন্ধী দিবসে র‍্যালি ও আলোচনায় অংশগ্রহণের উন্মাদনা

মাগুরায় জাতীয় ও আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ৩ ডিসেম্বর মাগুরা জেলা প্রশাসন এর উদ্যোগে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। সকাল ১০:১৫ ঘটিকায় কালেক্টরেট প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে অংশ নেন সরকারি কর্মকর্তা, প্রতিবন্ধী ব্যক্তিরা, বিভিন্ন সংগঠনের প্রতিনিধিসহ নানা শ্রেণি–পেশার মানুষ।পরবর্তীতে সকাল ১০:৩০ ঘটিকায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক, মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ। সভায় সভাপতিত্ব করেন মাগুরা জেলার প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন যে, প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার নিশ্চিত করা শুধু আইনের বিষয় নয়, এটি মানবিক দায়িত্ব। তিনি সমাজের সকল অংশের সম্মিলিত প্রচেষ্টায় প্রতিবন্ধী-বান্ধব পরিবেশ গড়ে তোলার আহ্বান জানান । এছাড়া জেলা প্রশাসন প্রতিবন্ধী শিক্ষা, প্রশিক্ষণ, কর্মসংস্থান ও পুনর্বাসন কার্যক্রম আরও জোরদার করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন আলোচনা সভায় বক্তারা প্রতিবন্ধী ব্যক্তিদের সার্বিক কল্যাণ, সামাজিক অন্তর্ভুক্তি, সেবা-সুবিধা এবং অধিকার নিশ্চিতকরণে চলমান উদ্যোগ ও ভবিষ্যৎ করণীয় তুলে ধরেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031