গাইবান্ধা-৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন নাজমুল হাসান সোহাগ (এনসিপি)

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী হিসেবে ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করবেন দলের কেন্দ্রীয় সংগঠক নাজমুল হাসান সোহাগ। নাজমুল হাসান সোহাগ গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের ইসলামপুর গ্রামের মো. আব্দুর রহমান ও মোছা. ছোমেলা রহমান দম্পতির ছেলে। তার বর্তমান ঠিকানা- দক্ষিণ নীলক্ষেত আবাসিক এলাকা, ঢাকা বিশ্ববিদ্যালয়। নাজমুল হাসান সোহাগ গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের ইসলামপুর গ্রামের মো. আব্দুর রহমান ও মোছা. ছোমেলা রহমান দম্পতির ছেলে। তার বর্তমান ঠিকানা- দক্ষিণ নীলক্ষেত আবাসিক এলাকা, ঢাকা বিশ্ববিদ্যালয়। তিনি ইতোমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেছেন এবং সেখানে এমফিল পর্যায়ে অধ্যয়নরত। পাশাপাশি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (চূড়ান্ত বর্ষ)-এর শিক্ষার্থী এনসিপি সূত্রে জানা যায়, নাজমুল হাসান সোহাগ ছাত্রজীবন থেকেই সক্রিয়ভাবে বিভিন্ন ন্যায়সংগত আন্দোলনে যুক্ত ছিলেন। ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক, প্রতিটি ন্যায়সংগত ঢাকা কেন্দ্রিক আন্দোলনে সক্রিয় অংশগ্রহণকারী এবং ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক। ছাত্র রাজনীতি থেকে জাতীয় রাজনীতিতে পদার্পণ করার পর থেকেই তিনি এলাকায় ব্যাপক সাড়া ফেলেছেন। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে তিনি একজন তরুণ, উদ্যমী ও জনবান্ধব নেতা হিসেবে পরিচিতি পেয়েছেন। দলীয় সূত্রে জানা গেছে, নাজমুল হাসান সোহাগ দীর্ঘদিন ধরে গাইবান্ধা অঞ্চলে এনসিপির সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং তৃণমূল পর্যায়ে দলের অবস্থান সুদৃঢ় করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। গাইবান্ধার সুশীল সমাজ,মিডিয়া সংশ্লিষ্টসহ সচেতন সর্বসাধারণ নাজমুল হাসান সোহাগের হাত ধরে গাইবান্ধায় ব্যাপক পরিবর্তনের স্বপ্ন বুনছে এবং হাড্ডাহাড্ডি লড়াইয়ের জন্য যোগ্য প্রার্থী মনে করা হচ্ছে গাইবান্ধা ৩ আসনের জন্য।

সর্বশেষ খবর