বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও তবারক বিতরণ

গাজীপুর সদর উপজেলার বাড়ীয়া ইউনিয়নের অন্তর্গত ৯ নং ওয়ার্ডের বড় কয়ের গ্রামে ৯ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মজিদ মেম্বার এর বাড়িতে ৯ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপি’র চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও তবারক বিতরণের আয়োজন করা হয়। সোমবার (০১লা ডিসেম্বর ২০২৫ ইং) বিকাল ৪ ঘটিকার সময় ৯ নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি মজিদ মেম্বারের বাড়িতে বিএনপি’র চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও তবারক বিতরণ অনুষ্ঠানে ৯ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মজিদ ভূঁইয়ার সভাপতিত্বে এবং বাড়ীয়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোক্তার হোসেন ও ৯ নং ওয়ার্ড যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সোয়াদ ভূঁইয়ার যৌথ সঞ্চালনায় দোয়া মাহফিল ও তবারক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আজিজুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক গাজীপুর সদর উপজেলা বিএনপি,বাড়ীয়া ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি এড. সোলেমান মোল্লা, মোফাজ্জল হোসেন প্রধান, সাবেক সাধারণ সম্পাদক বাড়ীয়া ইউনিয়ন বিএনপি, কাদির মোড়ল ও গ্যালভান মিয়া, আহবায়ক সদস্য গাজীপুর সদর উপজেলা বিএনপি, হাজিউজ্জামান মনসুর, সাবেক প্রচার সম্পাদক বাড়ীয়া ইউনিয়ন বিএনপি, মহসিন পাঠান, আহ্বায়ক সদস্য গাজীপুর সদর উপজেলা বিএনপি,রিপন মিয়া, সাবেক সাধারণ সম্পাদক বাড়ীয়া ইউনিয়ন ছাত্রদল, মোবারক হোসেন ভূঁইয়া,সাবেক সভাপতি ৯ নং ওয়ার্ড বিএনপি, মোমেন ভূঁইয়া, সাবেক কোষাধ্যক্ষ ৯নং ওয়ার্ড বিএনপি, সারোয়ার আলম, সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক বাড়ীয়া ইউনিয়ন বিএনপি, মাসুম মিয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক ৯ নং ওয়ার্ড বিএনপি, হাফিজুল ইসলাম বুলবুল, সাবেক সভাপতি ৯ নং ওয়ার্ড যুবদল, সজীব সরকার, সাবেক সাধারণ সম্পাদক ০৯ নং ওয়ার্ড যুবদল আরো উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের অসংখ্য নেতা কর্মী। অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীরা বলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া খুবই অসুস্থ অবস্থায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন, এই অবস্থায় আমরা চরম সংকটপূর্ণ অবস্থার ভেতর থেকে দিন যাপন করছি। তাই দেশের সকলের কাছে তার সুস্থতা কামনায় বিশেষভাবে দোয়া করার অনুরোধ জানাচ্ছি। এছাড়াও তিনি গত ১৭ বছরে বিএনপি’র নেতাকর্মীদের বিরুদ্ধে যে জুলুম ও অত্যাচার করা হয়েছিল তা স্মরণ করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীকে একত্রিত হয়ে ধানের শীষ প্রতীক’কে বিজয় করার জন্য সকল এলাকায় এলাকায় কাজ করার নির্দেশ দেন। দোয়া মাহফিলের শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031