কালীগঞ্জে কৃষক দলের দোয়া: খালেদা জিয়ার সুস্থতা কামনা

কালীগঞ্জ পৌর শাখা কৃষক দলের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার মাগরিব বাদ কালীগঞ্জ বিএনপির কার্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়ার পূর্বে কালীগঞ্জ পৌর শাখা কৃষক দলের সভাপতি মো. হায়দার আলী শেখের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন, গাজীপুর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য খাইরুল আহসান মিন্টু, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক মো.সোলাইমান আলম, কালীগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব মো. ইব্রাহীম প্রধান, গাজীপুর জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মাহবুবুর রহমান, কালীগঞ্জ পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য খোরশেদ আলম কাজল ও সালাউদ্দিন আহমেদ প্রমুখ। এই সময় উপস্থিত ছিলেন, কালীগঞ্জ পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য মনির উদ্দিন পাঠান মিঠু, কালীগঞ্জ পৌর কৃষক দলের সহ-সভাপতি নুর আলম, যুগ্ম সাধারন সম্পাদক আরিফুল ইসলাম, কালীগঞ্জ পৌর শ্রমিক দলের সভাপতি আলম খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল ইসলাম সুমন, উপজেলা জাসাস আহবায়ক নুরুল ইসলাম নুরু, কালীগঞ্জ পৌর যুবদলের সদস্য সচিব রাশিদুল হাসান রিপন, কালীগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারন সম্পাদক শওকত আকবর, পৌর ওলামা দলের সদস্য সচিব মো. আক্তার হোসেন, প্রফেসর মো. কামরুলজ্জামান পনিরসহ দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা, সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল পরিচালনা করেন কালীগঞ্জ পৌর ওলামা দলের আহবায়ক মুফতি সফিকুল ইসলাম।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031