আলমডাঙ্গায় জামায়াতের দিনব্যাপী গণসংযোগে এডভোকেট রাসেলের শক্তিশালী লগ্নবার্তা

শুক্রবার (২১/১১/২৫) দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চুয়াডাঙ্গা–০১ আসনের এমপি পদপ্রার্থী এডভোকেট মাসুদ পারভেজ রাসেল দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ব্যাপকভাবে নির্বাচনী প্রচারণা পরিচালনা করেন।
‎বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়ন, আলমডাঙ্গা পৌরসভা ও ডাউকি ইউনিয়নের বিভিন্ন এলাকায় দিনব্যাপী গণসংযোগ, পথসভা ও অফিস উদ্বোধন অনুষ্ঠিত হয়।
‎দুপুর ১২টা থেকে ৩টা পর্যন্ত বেলগাছি ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, চুয়াডাঙ্গা জেলা সহকারী সেক্রেটারি এবং চুয়াডাঙ্গা–০১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট মাসুদ পারভেজ রাসেল। ‎এরপর তিনি আলমডাঙ্গা পৌর শাখায় ৬ নং ওয়ার্ড, বাস টার্মিনাল মোটরসাইকেল হাটসহ বিভিন্ন স্থানে গণসংযোগ করেন এবং পৌরসভার ৯ নং ওয়ার্ড শাখা অফিসের উদ্বোধন করেন। রাত ৯টা পর্যন্ত তিনি ডাউকি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে শাখা অফিস উদ্বোধন করেন। অনুষ্ঠানগুলোতে প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট মাসুদ পারভেজ রাসেল বলেন— ‎“বাংলাদেশের সমস্যাগুলো নতুন নয়—দুর্নীতি, বেকারত্ব, মূল্যবৃদ্ধি, বিচারহীনতা ও রাজনৈতিক প্রতিহিংসা দীর্ঘদিনের সঙ্গী। বহু দল ক্ষমতায় এসেছে, কিন্তু সমস্যার সমাধান না হয়ে বরং সমস্যা আরও বেড়েছে। জনগণের আস্থা ফেরাতে হলে ন্যায়ভিত্তিক, সৎ ও আমানতদার নেতৃত্ব প্রয়োজন। জামায়াতে ইসলামী সেই ন্যায়, ইনসাফ ও আমানতের রাজনীতিতেই বিশ্বাস করে।”‎
‎তিনি আরও বলেন—
‎“বিভিন্ন সময় বিভিন্ন দল বহু দফার প্রতিশ্রুতি দিয়ে দেশকে উন্নয়নের আশ্বাস দিয়েছে। এখন আবার নতুন করে ৩১ দফার কথা বলা হচ্ছে। কিন্তু আমরা মনে করি—এদেশের সার্বিক পরিবর্তন, শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হলে আল্লাহর প্রদত্ত বিধান অনুযায়ী সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নেতৃত্ব প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। শুধুমাত্র দফা বৃদ্ধি করে দেশের উন্নয়ন সম্ভব নয়।”
‎তিনি উপস্থিত জনতার উদ্দেশে আহ্বান জানান—“তাই সবাই দাঁড়িপাল্লায় একবার ভোট দিন। মাত্র একবার আমাদেরকে সুযোগ দিন। আমরা কথা দিচ্ছি—ক্ষমতায় আসতে পারলে এক বছরের মধ্যেই দেশবাসী দৃশ্যমান পরিবর্তন অনুভব করবে ইনশাআল্লাহ।”
‎‎অনুষ্ঠানসমূহে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—‎জেলা সমাজকল্যাণ সম্পাদক মোঃ আলতাফ হোসেন,জেলা যুব বিভাগের সভাপতি শেখ নূর মোহাম্মদ হুসাইন টিপু, জেলা আইন ও আদালত বিষয়ক সম্পাদক মোঃ দারুস সালাম,শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি মোঃ কাইয়ুম উদ্দিন হিরক, ‎আলমডাঙ্গা উপজেলা আমীর প্রভাষক শফিউল আলম বকুল,
‎উপজেলা সেক্রেটারি মোঃ মামুন রেজা, ‎পৌর আমীর মোঃ মাহের আলী, ‎পৌর সেক্রেটারি মাওলানা মুসলিম উদ্দিন, ‎অফিস সম্পাদক হাফেজ মাওলানা গোলাম মুক্তাদির,কর্ম পরিষদ সদস্য মোঃ বাবলু হোসেন, ‎পৌর নায়েবে আমীর ও আলমডাঙ্গা হাইরোড় বড় মসজিদের খতিব মাওলানা জুলফিকার আলী, ‎পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা শাহিন সাহিদ, ‎পৌর ৯ নং ওয়ার্ড সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ হানিফ,শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলমডাঙ্গা উপজেলা সভাপতি মোঃ মেহেদী হাসান,উপজেলা যুব বিভাগের সভাপতি মোঃ তরিকুল ইসলাম, ডাউকি ইউনিয়ন আমীর মোঃ সজিবুল ইসলাম, সেক্রেটারি ডাঃ আব্দুস সালাম, এছাড়াও আরও অনেকে উপস্থিত ছিলেন।
‎

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

আলমডাঙ্গায় জামায়াতের দিনব্যাপী গণসংযোগে এডভোকেট রাসেলের শক্তিশালী লগ্নবার্তা

21 November 2025
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com