প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সৌজন্য সাক্ষাৎ

ঢাকা, ২১ নভেম্বর ২০২৫: সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আজ শুক্রবার রাজধানীর সেনানিবাসে আয়োজিত কেন্দ্রীয় অনুষ্ঠানের সাইডলাইনে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া পারষ্পরিক সৌজন্য সাক্ষাৎ করেন।

এসময় প্রধান উপদেষ্টা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁর দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন। খালেদা জিয়া প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়ে তাঁর সহধর্মিণী আফরোজী ইউনূসের অসুস্থতার খোঁজ নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন। সাক্ষাৎকালে খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্রবধূ সৈয়দা শর্মিলা রহমানও উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031