সালথায় কৃষকলীগ সভাপতি শাজাহান শেখের পদত্যাগে রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্য

সালথা ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মোঃ শাহজাহান শেখ কৃষ্ণকলীগের সভাপতি সহ সব ধরনের দলীয় পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার (১৮ নভেম্বর) উপজেলার সোনাপুর গ্রামের নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি। পদত্যাগের ঘোষণা দেওয়া সাধারণ সেখ ওই গ্রামের মৃত ইউসুফ শেখের ছেলে।সংবাদ সম্মেলনে শাজাহান শেখ বলেন, বিগত দিনে আমি বাংলাদেশ আওয়ামী কৃষকলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। কিন্তূ বর্তমান সময়ে আমার পারিবারিক বিভিন্ন ধরনের সমস্যার কারণে ও বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের অসুস্থতায় ভুগছি। তাই আমি আজ থেকে কৃষক লীগের সভাপতি পথসহ সব ধরনের পথ -পদবী থেকে সেচ্ছায় পদত্যাগ করলাম।তিনি আরো বলেন, ভবিষ্যতে আর কখনো আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকব না। আগামীতে নিরপেক্ষভাবে দেশ ও জাতির কল্যাণে নিজেকে নিয়োজিত রাখার চেষ্টা করবো। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতা কর্মীদের আচার ব্যবহারে আমার ভালো লাগে সেজন্য আমি ভবিষ্যতে বিএনপির একজন কর্মী হিসেবে এলাকায় মানুর সঙ্গে কাজ করতে চাই।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031