সালথায় বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত—শামা ওবায়েদ রিঙ্কুর বিজয়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান

ফরিদপুরের সালথায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সংসদীয় এলাকা ফরিদপুর ২ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাচনী ভোটকেন্দ্র ভাওয়াল ইউনিয়নের”ভাওয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পরিচালনা ও সদস্য সংগ্রহ উপলক্ষে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১৫ নভেম্বর) বিকালে উপজেলার ভাওয়াল ইউনিয়নে বিএনপিও অঙ্গ সংগঠনের আয়োজনে ভাওয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়। ভাওয়াল ইউনিয়নের বিএমপির সাবেক সভাপতি আলহাজ্ব মোফাজ্জল মাতুব্বরের সভাপতি কে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন (কোহিনুর মেম্বার) এর সঞ্চালনায় কর্মীসভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওহিদুজ্জামান মোল্যা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, শিক্ষক নেতা জাহিদ হোসেন, যুবদল নেতা এনায়েত হোসেন, উপজেলা বিএনপি’র সাবেক সহ সাংগঠনিক সম্পাদক শাহিনুর রহমান, বিএনপি নেতা রাশেদ মাতুব্বর, মোঃ ইদ্রিস আলী মোল্যা, আক্কাস মোল্যা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক ইসরাইল মাতুব্বর, আকবর মাতুব্বর, উপজেলা শ্রমিক দলের সভাপতি কালাম বিশ্বাস, সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান, উপজেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সভাপতি ইয়াসিন বিশ্বাস প্রমুখ। এছাড়াও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মীসভায় বক্তারা বলেন, আগামী সংসদ নির্বাচনে দক্ষিণবঙ্গের অগ্নি কন্যা কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী শামা ওবায়েত ইসলাম রিঙ্কু কে বিপুল ভোটে জয়যুক্ত করে জাতীয় সংসদে পাঠাতে হবে এজন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে দলের জন্য কাজ করতে হবে। তাহলেই আমাদের বিজয় সুনিশ্চিত হবে ইনশাআল্লাহ।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031