১৮ বছর ভোট দিতে পারিনি, এবার ধানের শীষে ভোট দিতে চাই” — ডাঃ লুৎফা হক

  আমরা এত বছর শুধু নিপিড়ীত হয়েছি।ভোট হয়েছে কিন্তুু ভোট দিতে পারিনি। আসছে ফেব্রুয়ারীর ভোটে আমরা ভোট দিব।সেই ভোট যোগ্য ব্যক্তিকে দিব।ধানের শীষে ভোট দিব।আমরা সবাই মিলে কাজ করব।এখন ঐক্যের সময়।আমরা যে গত ১৮ বছর ভোট দিতে পারিনি।এবার আমরা ভোটাধিকার প্রয়োগ করতে চাই।আমরা আমাদের আগামীর নেতা হিসেবে তারেক রহমানকে নির্বাচন করতে চাই।ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে চাই।সবাই তারেক রহমানের জন্য দোয়া করবেন,তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন।সবশেষে একটা দাবী রাখছি সবাই ফেব্রুয়ারীর নির্বাচনে কেন্দ্রে যাবেন।ধানের শীষে ভোট দিবেন।আজ ১৫ নভেম্বর নেত্রকোনার বারহাট্টা উপজেলার এ.কে. খান দাখিল মাদ্রাসায় অনুষ্ঠিত ফ্রী আই ও মেডিক্যাল ক্যাম্প উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন।দিনব্যাপী চলা এই ক্যাম্পিং এ দুই থেকে আড়াই হাজার গরীব অসহায় মানুষ চিকিৎসাসেবা নেন।উক্ত ক্যাম্পিং এর সার্বিক সহযোগিতায় ছিলেন নেত্রকোনা-২ (নেত্রকোনা সদর ও বারহাট্টা উপজেলা) আসনের ধানের শীষের নমিনি অধ্যাপক ডাক্তার আনোয়ারুল হক। পরবর্তীতে মেডিক্যাল ক্যাম্পিং পরিদর্শনে এসে নেত্রকোনা-২ আসনের ধানের শীষের নমিনি অধ্যাপক ডাক্তার আনোয়ারুল হক বলেন এমন ক্যাম্পিং আমরা পূর্বেও করেছি।আমরা ৩১ দফার বাস্তবায়নের অংশ হিসেবে এটি এখনও করতেছি।অসহার গরীবদের স্বাস্থ্য সহায়তার অংশ হিসেবে আমাদের এই ক্যাম্পিং অব্যাহত থাকবে।সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদির খানের ছেলে রুবেল আলম খানের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন বারহাট্টা উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আশিক আহমেদ কমল,সাবেক উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা রহমত আলী তালুকদার, সাবেক উপজেলা বিএনপির সভাপতি ও বারহাট্টা প্রেসক্লাবের সভাপতি শামস উদ্দিন আহমেদ বাবুল,সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মানিক আজাদ,উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন ঠাকুর,বারহাট্টা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি কামাল আজাদ বাবুল, নেত্রকোনা জেলার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক সত্যন্দ্র পাল, বারহাট্টা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজিজুল হক ফারুক, বারহাট্টা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তরিকুল ইসলাম সহ জেলা ও উপজেলা বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও গণমাধ্যম কর্মীরা।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031