নির্বেণু গোষ্ঠী বাংলাদেশের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ

যুব সমাজকে মাদকমুক্ত রাখতে খেলাধুলার আহ্বান আজ অনুষ্ঠিত ফুটবল ম্যাচে নির্বেণু গোষ্ঠী বাংলাদেশ অংশগ্রহণ করে চমৎকার পারফরম্যান্স উপহার দিয়েছে। যদিও দলটি জয় লাভ করতে পারেনি, তবুও খেলোয়াড়দের নৈপুণ্য, দলগত মনোভাব এবং অধ্যবসায় উপস্থিত দর্শকদের মন জয় করেছে। সংগঠনটির প্রধান লক্ষ্য— যুব সমাজকে মাদক থেকে দূরে রাখা এবং খেলাধুলার মাধ্যমে সুস্থ বিনোদনে উৎসাহিত করা। তাদের স্লোগান: “মাদক ছেড়ে খেলতে চল।” নির্বেণু গোষ্ঠী বাংলাদেশের প্রতিষ্ঠাতা বলেছেন, “আমাদের ছেলেরা সত্যিই দারুণ খেলেছে। জয়-পরাজয় খেলাধুলার অংশ, কিন্তু আমরা তরুণদের মাদকমুক্ত রাখতে যে পথ ধরেছি, সেটাই আমাদের সবচেয়ে বড় সাফল্য। ইনশাআল্লাহ সামনে আমরা আরও ভালো করবো।” নির্বেণু গোষ্ঠী বাংলাদেশ মনে করে, হার-জিতের চেয়ে গুরুত্বপূর্ণ হলো সুস্থ মানসিকতা ও সমাজকে ইতিবাচক পথে এগিয়ে নেওয়া। দলের সদস্যরা আশাবাদী— আগামী ম্যাচগুলোতে তারা আরও ভালো ফলাফল নিয়ে আসবে। নির্বেণু গোষ্ঠী বাংলাদেশ — তোমার শক্তি, তোমার স্বপ্ন, তোমার ভবিষ্যৎ

সর্বশেষ খবর