চুয়াডাঙ্গার সাবেক মেয়র টোটন নাশকতার অভিযোগে ঢাকায় গ্রেফতার

মোঃ আব্দুল্লাহ হক চুয়াডাঙ্গা: নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনার অভিযোগে চুয়াডাঙ্গার সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
যুগ্ম কমিশনারের বক্তব্য
ডিবির যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, নাশকতার অভিযোগে অভিযান চালিয়ে সাবেক এই মেয়রকে গ্রেফতার করা হয়েছে।
তিনি বলেন, “নাশকতার অভিযোগে অভিযান চালিয়ে রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটনকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।”
পুলিশ সূত্রে জানা যায়, রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটনের বিরুদ্ধে ১৩ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের কথিত লকডাউন উপলক্ষে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করার অভিযোগ রয়েছে।
গ্রেফতারকৃত রিয়াজুল ইসলাম টোটন চুয়াডাঙ্গার সাবেক সংসদ সদস্য (এমপি) সেলুন জোয়ার্দারের ছোট ভাই এবং সাবেক পৌর মেয়র হিসেবে পরিচিত।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031