ভালুকায় রাস্তা পারাপারের সময় বাসের ধাক্কায় বৃদ্ধ নিহত

ময়মনসিংহের ভালুকায় বুধবার (১২ নভেম্বর ২০২৫) সকাল ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মল্লিকবাড়ী মোড়ে রাস্তা পারাপারের সময় সিরাজুল ইসলাম (৬০) নামে এক পথচারী বাসের ধাক্কায় নিহত হয়েছেন। নিহত সিরাজুল ইসলাম পাগলা থানার কান্দি গ্রামের মৃত মোহাম্মদ আলী আকন্দের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি সকাল ১১টার দিকে তার মেয়ে পপি আক্তারের বাড়িতে বেড়াতে আসছিলেন। তিনি মূলত উপজেলার মামারিশপুর এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন। রাস্তা পারাপারের সময় একটি অজ্ঞাতনামা বাস তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে দ্রুত ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভালুকা ভরাডোবা হাইওয়ে থানার পরিদর্শক এবিএম মেহেদী মাসুদ ঘটনা নিশ্চিত করে জানান, একটি অজ্ঞাত বাসের ধাক্কায় সিরাজুল ইসলাম নিহত হয়েছেন। তিনি বলেন, “মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031