মাদারীপুরে পারিবারিক কলহে ছেলে বাবাকে হত্যার অভিযোগ

মোঃ মোমিন আলী : মাদারীপুরের শিবচরে ছেলের হাতে বাবাকে খুন করার একটি নৃশংস ঘটনা ঘটেছে। রবিবার দিবাগত রাতে উপজেলার বাঁশকান্দি ইউপির ৭ নম্বর ওয়ার্ডের পঞ্চগ্রাম এলাকাতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত মতি মিয়া (৬৫)। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট থানার ৪ নং জামবাড়িয়া ইউনিয়ন ৪ নং ওয়ার্ড হারিয়া বাড়ি গ্রামের বাসিন্দা। কাজের সন্ধানে কিছুদিন আগে মাদারীপুরের শিবচরে এসে অবস্থান করছিলেন তিনি ও তাঁর পরিবার। পুলিশ বলছেন, পারিবারিক কলহের জেরে রবিবার রাত আনুমানিক ১২টার দিকে মতি মিয়াকে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা করে তাঁর ছেলে ফারুক মিয়া। স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত ফারুক মিয়া (২৭) বিকেল থেকেই ফারুক তার বাবার সঙ্গে ঝগড়া করেন। পরে সবাই ঘুমিয়ে পড়লে ঘুমন্ত অবস্থায় বাবাকে কোদাল দিয়ে উপর্যুপরি কোপান ফারুক। এতে ঘটনাস্থলেই মতি মিয়ার মৃত্যু হয়। খবর পেয়ে শিবচর থানার ওসি রাকিবুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন এবং ঘাতক ছেলেকে আটক করে। এবিষয়ে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রাকিবুল ইসলাম বলেন, “ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত কোদাল জব্দ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। আটককৃত ফারুককে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031